দক্ষিণ আফ্রিকায় ভবন ধসে নিহত ৩, আটকা ৫১

6a21989f30d28636d360badd158c80d2b19e78c7ae54b381
২৫

দক্ষিণ আফ্রিকার জর্জ শহরে নির্মানাধীন একটি বহুতল ভবন ধসে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এখনও ৫১ জন আটকা আছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সোমবার দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের দক্ষিণ উপকূলীয় শহর জর্জের একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে। ভবনটি ধসে পড়ার সময় সেখানে ৭৫ নির্মাণ শ্রমিক উপস্থিত ছিল।

এদিকে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার জর্জ শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে তিনজন নিহত হয়েছে। জীবিতদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

জর্জ শহরের মেয়র লিওন ভ্যান ওয়াইক এসএবিসি সংবাদমাধ্যমকে জানান, উদ্ধারকর্মীরা তাদের সর্বোচ্চ দিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। তবে উদ্ধারকাজ শেষ করতে রাত হয়ে যাবে।