বিএনপি নেতা হাবিব কারামুক্ত

Habib 20240421131158
২০

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার (২১ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এসময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

অক্টোবরের শুরুতে নাশকতার এক মামলায় তাকে চার বছরের সাজা দেন ঢাকার একটি আদালত। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এছাড়া হাইকোর্টের একজন বিচারককে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ জন্য আদালতের তলবে হাজির না হওয়ায় হাবিবুর রহমান হাবিবকে গত ২০ নভেম্বর ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।