বিএনপি নেতাদের বক্তব্যে জিয়াউর রহমানও লজ্জা পাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

Messenger Creation 6f134988 8a43 4e19 A389 2fd11c81bf1a
২৯

জিয়াউর রহমান জীবদ্দশায় কখনও শোনেননি তিনি স্বাধীনতার ঘোষক এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা জিয়াউর রহমানকে নিয়ে যেসব বানোয়াট কথা বলে, স্বয়ং জিয়াউর রহমানও কবরে শুয়ে লজ্জা পাচ্ছে।

শুক্রবার (২৯ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে নাকি সাদেক হোসেন খোকা ঢাকা থেকে লাফ দিয়েছিল। সে সময় কালুরঘাট বেতার কেদ্র থেকে ফেনী পর্যন্ত শোনা যেত। এদের কথা শুনলে হাসি পায়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। প্রকৃতপক্ষে সে একজন খলনায়ক ছিল বলেও এ সময় মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।