বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভুটানের রাজার শ্রদ্ধা

Received 2078512359208635
৯৮

রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

সোমবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর সেখানে তাকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিমানবন্দরে ভুটানের রাজাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

চার দিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকায় আসেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। রাজার সঙ্গে রানি এবং রাজ পরিবারের সদস্যরাও বাংলাদেশে এসেছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক চার দিনের বাংলাদেশ সফর এসেছেন মূলত স্বাধীনতা দিবস উদযাপনে। এর পাশাপাশি উচ্চপর্যায়ের বেশ কয়েকটি বৈঠকেও অংশ নেবেন তিনি।