বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারপ্রাপ্ত সিইসির শ্রদ্ধা নিবেদন

Cec
৩১
এস এম মামুন, ঢাকাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষে মাননীয় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান (অব.) এবং মাননীয় নির্বাচন কমিশনার বেগম রাশেদা  সুলতানা নির্বাচন ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
Cec 1
পরে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আইডিয়া প্রকল্প সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
 পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।