নির্বাচন পর্যবেক্ষণে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন সিইসি

Deshdeshantor24 549416484 14941258
১৮৫

আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার ২২তম সাধারণ নির্বাচন। আর এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ৪ থেকে ১২ এপ্রিল দক্ষিণ কোরিয়া সফর করবেন।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দক্ষিণ কোরিয়া যাবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, প্রধান নির্বাচন কমিশনারের ব্যক্তিগত সচিব মো. রিয়াজ উদ্দিন।

তাদের এই সফরে বিমান ভাড়া, আবাসন, খাবার এবং স্থানীয় যাতায়াতের খরচ বহন করবে দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন।

এর আগে ফেডারেল রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সে সময় সিইসির সফর সঙ্গী ছিলেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন।

নির্বাচন পর্যবেক্ষণ শেষে সিইসি ও প্রতিনিধিদল ১৩ এপ্রিল দেশে ফিরবেন।