পাকিস্তানে বন্যায় নিহত ৩৬

991571d7563f9debaba3f5c2c136da4c
২১

পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রায় এক সপ্তাহ ধরে হিমায়িত বৃষ্টি ও অপ্রত্যাশিত তুষারপাতের ফলে ২২ শিশুসহ কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গেল কয়েকদিন ধরেই দেশটির বিভিন্ন প্রদেশে চলছে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ। বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও আজাদ-কাশ্মির যখন ব্যাপক বৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত, তখন কোয়েটায় তাপমাত্রা শুন্যের কোঠায়।

এরইমধ্যে বন্যায় বিপর্যস্ত বেলুচিস্তানের সোয়াত ভ্যালিসহ খাইবার পাখতুনখোয়া ও আজাদ-কাশ্মির। পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে বেলুচিস্তানে। প্রদেশটিতে নতুন করে আরো ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় প্রশাসন জানায়, টানা বৃষ্টিতে ডুবে গেছে প্রদেশগুলোর বেশিরভাগ সড়ক। ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত পার্বত্য এলাকা। ফলে, কঠিন হয়ে পড়েছে উদ্ধারকাজ।