বেইলি রোডে আগুনে হতাহতের ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক

Be78bf1f6c53fa1fb8b1d1f9b493430c00e2f218697e9484
৩৮

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুন লেগে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই।

সোমবার (৪ মার্চ) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে পাঠানো এক বার্তায় শোক জানান তিনি।

শোকবার্তায় তিনি বলেন, গত ২৯ ফেব্রুয়ারি ঢাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় আমি ভীষণ মর্মাহত। ওই ঘটনায় আমি ভুক্তভোগীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সেই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।