হজ যাত্রীদের জন্য সুখবর

Kaba
২১

পবিত্র হজ পালনের জন্য সৌদিতে আগত হজ যাত্রীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব। আর তাদের থাকার জন্য আবাসিক ভবনের অনুমতি দিচ্ছে দেশটির সরকার। তারই অংশ হিসেবে ইতোমধ্যে মক্কায় হজ যাত্রীদর জন্য ১ হাজার ৮৬০ ভবনকে অনুমতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সৌদি গভর্নমেন্ট প্যানেলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

পবিত্র নগরী মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মেশাল বলেন, অনুমোদিত আবাসিক ভবনে ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন। শাওয়াল মাস পর্যন্ত আবাসিক ভবনের লাইসেন্স দেওয়া হবে। হিজরি বর্ষ অনুযায়ী শাওয়াল ১০তম মাস।

শুক্রবার (১ মার্চ) থেকে এ বছরের হজ যাত্রীদের জন্য ভিসা প্রদান শুরু হয়েছে, যা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। আগামী ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে যাবেন হজ যাত্রীরা।