হালান্ডের ৫ গোলে বড় জয় সিটির

423147753 370708822561639 1199165566344181720 N
২৪

এফ এ কাপের ৫ম রাউন্ডে লুটন টাউনকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। একাই ৫ গোল করেন দলটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠে পাত্তাই পায়নি ‘পুঁচকে’ লুটন টাউন।

খেলার ৩তম মিনিটেই হালান্ডের গোলে ১-০ লিড পায় ম্যানচেস্টার সিটি। ১৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। খেলার ৪০তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৪৫তম মিনিটে জর্ডান ক্লার্ক দুরপাল্লার শটে দারুণ এক গোল করে ব্যবধান ৩-১ করেন।

দ্বিতীয়ার্ধে খেলার ৫২তম মিনিটে সিটি ডিফেন্ডারদের ভুল কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমান ক্লার্ক। এরপর আবার শুরু হয় নরওয়েজিয়ান ম্যাজিক। ৩ মিনিট পরেই নিজের ৪র্থ গোল করেন হালান্ড। ৫৫তম মিনিটে ব্যবধান ৫-২ করেন এই তরুণ স্ট্রাইকার। ৭২তম মিনিটে দলের ৬ষ্ঠ গোল করেন মাতেও কোভাচিচ।

আইকে/বাংলাপেইজ