বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না সরকার : কাদের

Oka 13 1024x538
২১

সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না সরকার। তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে বাধা আসবে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলনে যদি সহিংস তৎপরতা, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস যুক্ত হয় তবে বাধা আসবে। তারা শান্তিপূর্ণ কর্মসূচি দিলে আমরা বাধা দিবো কেন?

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের প্রসঙ্গে কাদের বলেন, ব্যবস্থা হচ্ছে, নতুন করে চিন্তা ভাবনা করছি। দলে সিদ্ধান্ত হয়েছে, এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে যত কঠোর হওয়া দরকার হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।