অনুশীলনে আহত মুস্তাফিজ, নেওয়া হয়েছে হাসপাতালে

54fef2b3aeef3eacb1d20e20bd30acdbc21ef0cdc49d9b10
২২

চট্টগ্রামে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। রক্তক্ষরণ হতে থাকায় দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে তাকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক ক্রিকেটারের ছোড়া বল এসে লাগে মুস্তাফিজের মাথার পেছনের অংশে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কাটার মাস্টার, শুরু হয় রক্তক্ষরণও। দ্রুতই ডাকা হয় অ্যাম্বুলেন্স। তাতে করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে।

আজ (রবিবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলন করার সময় ওই ঘটনা ঘটে।

মুস্তাফিজের চোট কতটা গুরুতর সেটা নিশ্চিত হওয়া যাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে। মূলত মাথার পেছনের সাইডে বল লেগেছে মুস্তাফিজের। আশঙ্কা করা হচ্ছে বড় ধরনের ইনজুরিতেই পড়েছেন টাইগার পেসার।

এবারের আসরে কুমিল্লার হয়ে ৯ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। ২৩.৯১ গড়ে তিনি শিকার করেছেন ১১ উইকেট। ৯ ম্যাচে কুমিল্লার পয়েন্ট ১৪। ৭ ম্যাচে জয়ের বিপরীতে ২ ম্যাচে হেরেছে তারা।