ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭

Image 343700 1708064730
২৮

ময়মনসিংহ সদর উপজেলা আলালপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে।