সিরিয়ায় ইসরায়েলের হামলা, আইআরজিসির ৫ সদস্যসহ নিহত ১০

Siriya 1024x576
১০

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন।

শনিবার (২১ জানুয়ারি) এ হামলায় মৃত্যু হয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসির) ৫ সদস্যের। নিহত হয়েছে আরও ৫ বেসামরিক সিরীয়।

হামলার এই তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম। এদিকে ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে দামেস্কের এই ঘটনায় আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা।

জানা গেছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টা নাগাদ সিরিয়ার রাজধানী দামেস্কে হয় এ হামলা। সিরীয় সেনাবাহিনীর দাবি, গোলান মালভূমি থেকে ঘনবসতিপূর্ণ এলাকাকে টার্গেট করা হয়। জোরালো বিস্ফোরণে পুরোপুরি বিধ্বস্ত হয় একটি ভবন। হামলার শিকার এলাকাটিতে রয়েছে বিমানঘাঁটি, জাতিসংঘের দফতর, বিভিন্ন দেশের দূতাবাস ও সিরিয়ার সরকারি কর্মকর্তাদের বাসভবন।

এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রঈসি। দিয়েছেন কঠোর জবাবের হুঁশিয়ারি।