সিরিয়ায় ইসরায়েলি হামলায় বিপ্লবী গার্ডের ৪ কর্মকর্তা নিহত

6fb581ae16236524f9b3de38d6dc46b8 65abb81eea4b5
১৯

সিরিয়ার রাজধানীতে দামেস্কে ইসরাইলি বাহিনীর প্লেন হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চার জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে, তারা বলেছে যে চারজন সামরিক উপদেষ্টার পাশাপাশি সিরিয়ার বাহিনীরও কয়েকজন নিহত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) এ হামলায় নিহতদের মধ্যে আইআরজিসির তথ্য শাখার প্রধানও রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে, অন্য একটি সূত্রে আলজাজিরাকে জানিয়েছে, সিরিয়ায় বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তার সহযোগীরা এ ভবনে অবস্থানের তথ্য জানার পরই সেখানে হামলা চালায় ইসরাইল।

এদিকে, অসমর্থিত সূত্রে হিব্রু ও আরবি ভাষার গণমাধ্যমগুলো খবর দিয়েছে যে, ওই হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ নেতা আকরাম আল-আজৌরিও নিহত হয়েছেন। তবে ইসলামিক জিহাদ রয়টার্সকে জানিয়েছে, তাদের কেউ আহতও হয়নি।

এছাড়াও ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, হামলায় আইআরজিসির সিরিয়া গোয়েন্দা প্রধান, তার ডেপুটি এবং গার্ডের অন্য দুই সদস্য নিহত হয়েছেন।