পাবনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

Bus 2401200552
২৮

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-নাটোর মহাসড়কের ঈশ্বরদী দাশুরিয়ার মিরকামারী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার শেখপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে নাসিম (৪৫) ও পাবনা শহরের রাধানগর এলাকার সুরত কুমারের ছেলে অমিত কুন্ডু (৪০)। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, মাইক্রোবাসটি পাবনা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে এসএন পরিবহনের একটি বাস কুষ্টিয়ার দিক থেকে আসছিল। পথিমধ্যে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।