প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইইউ রাষ্ট্রদূত

6181bd881d314879b432c94bf6f9fa0e 65a8c61e10c51
৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন এবং রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করেন।

বৈঠকের পর চার্লস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় বলেন, বৈশ্বিক ও দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মধ্যে।