‘রমজানের আগে নিত্যপণ্য কম মূল্যে বিক্রি করা হবে’

Sa 1704992754

রমজানের আগে ডিম, মাছ, মাংস গাড়ীতে করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কমমূল্যে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। বলেন, সীমিত পর্যায়ে বিক্রি করা হবে এসব পণ্য।

বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

এ সময় মজুদ ও উৎপাদন থাকার পরও কেন ডিম, মাংস, মাছের দাম বেশি নেয়া হচ্ছে এর কারণ খতিযেদেখা হবে বলেও জানান মন্ত্রী।

এছাড়া যারা সিন্ডিকেট করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আরও বলেন, মৎস্য উৎপাদনে সারাবিশ্বে তৃতীয় বাংলাদেশ। আমাদের টার্গেট, এটাকে এক নম্বরে নিয়ে যাওয়া। ডেইরি খাতকেও এগিয়ে নিয়ে যেতে চান বলে জানান তিনি।