বিএনপির ভোট বর্জনের লিফলেটে জনগণ ভোটদানে উৎসাহী হয়েছে: প্রধানমন্ত্রী

6b6ba8194bd8094df80912a6e
২১

নির্বাচন বর্জন করতে বিএনপির লিফলেট বিতরণের কারণে দেশের মানুষ ভোট দিতে আরও বেশি উৎসাহী হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) গণভবনে প্রবাসী নেতাদের সাথে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের মানুষ স্বতঃস্ফুর্তভাবে এবার ভোট দিয়েছে। কেউ যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে এবং ভোট না দেয় সেজন্য বিএনপি লিফলেট বিতরণ করেছে। এই লিফলেট বিতরণের ফলে দেখা গেল ঘটনা উল্টে গেছে। এতে মানুষজন আরও উৎসাহিত হয়েছে। তারা বলছে- ‘না, আমাদের ভোট দিতেই হবে’।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি এখন পথহারা পথিক। হারের ভয়েই দলটি নির্বাচন করেনি। তারা নির্বাচন বাতিলের জন্য লাফালাফি করছে। জনগণের ভোটে যেহেতু সরকারে এসেছি তাই জনগণের কল্যাণেই কাজ করে যাবো।