দুই যুগ পর চেলসিকে লজ্জায় ডুবালো নিচু সারির দল

Chelsea 2401100508
২২

সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ জায়ান্ট চেলসির। অবিশ্বাস্য হলেও এবার ইংলিশ লিগের দ্বিতীয় সারির দলের কাছে হেরেছে তারা। লিগ কাপে চেলসিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে মিডলসবরো!

মঙ্গলবার লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে মিডলসবরোর মাঠ রিভারসাইড পার্কে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৭তম মিনিটে গোল করে দলকে এগিয়ে রাখেন হেইডেন হ্যাকনি। বাকি কাজটা করেন মিডলসবরো গোলকিপার টম গ্লোভার। এই এক গোলেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এ নিয়ে লিগ কাপে দীর্ঘ ২৪ বছর পর কোনো নিচু সারির দলের বিপক্ষে হারলো চেলসি। এই প্রতি্যোগিতায় সবশেষ ১৯৯৯ সালে হাডার্সফিল্ডের বিপক্ষে হেরেছিল ‘ব্লুজ’রা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৫ সালের পর নিচু সারির লিগের দলের কাছে চেলসির এটি প্রথম হার।

২৩ জানুয়ারি স্টামফোর্ড ব্রিজে ফিরতি লেগ মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে জয়ের আশা নিয়েই মাঠে নামবে চেলসি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগেও চেলসির অবস্থা বেশ বাজে। ভালো করতে পারছে না বিগ বাজেটের দলটি। ২০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলে দশম স্থানে আছে পচেত্তিনোর দল।