ভোট দিলেন ওবায়দুল কাদের

Image 760248 1704606088
২২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সকাল ১০টা ১৫ মিনিটে বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। এর আগে সকাল ১০টায় তার মা-বাবার কবর জিয়ারত করে ভোটকেন্দ্রে আসেন তিনি।

ভোট শেষে কাদের বলেন, বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না। নির্বাচনবিরোধীরা আন্দোলনেও ব্যর্থ হয়েছে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেও ওরা পরাজিত হবে। বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না।

তিনি নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এর আগে তিনি এই আসনে পাঁচবার জয়লাভ করেছেন। এ আসনে তার কোনো দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। ২০১১ সালের ডিসেম্বর থেকে তিনি সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।