চট্টগ্রামে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল

Image 338775
২৭

চট্টগ্রাম-১৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে ইসি।

রবিবার বিকাল চারটায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, ‘তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছেন, তাদের উপর চড়াও হয়েছেন। সব বিবেচনায় নিয়ে কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে।’