মেক্সিকোতে বিমান বিধ্বস্ত, নিহত ৪

Light Plane 2401060252
২৩

উত্তর মেক্সিকোর রামোস আরিজপে বিমানবন্দর এলাকায় গতকাল শুক্রবার একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে সিনহুয়া নিউজ।

দুর্ঘটনার কারণ এখনও নির্ণয় করা যায়নি। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে, প্রবল বাতাস বা অপর্যাপ্ত জ্বালানির ভূমিকা থাকতে পারে।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, বিমানের পাইলট রামোস আরিজপ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অবতরণের জন্য সহায়তার অনুরোধ করার পরপরই দুর্ঘটনাটি ঘটে। প্রায় ২০০ মিটার উচ্চতা থেকে বিমানবন্দরের পার্কিং লটের কাছে ভূপাতিত হয়।

স্থানীয় গণমাধ্যমের মতে, নিহতদের মধ্যে পাইলট আন্তোনিও আভিলা ও তিনজন নারী রয়েছেন।