ভোট প্রদানে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: র‍্যাব ডিজি

Img 20240106 Wa0037 20240106134357
৬৯

নির্বাচনে কেউ নাশকতা করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

শনিবার দুপুরে মিরপুরে নির্বাচনী নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি।

এ সময় ভোট দেয়া বা না দেয়া সবার ব্যক্তিগত অধিকার উল্লেখ করে তিনি বলেন, কাউকে ভোট দেয়ার ক্ষেত্রে বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মানুষের নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফেরা নিশ্চিতে কাজ করবে র‍্যাব।

তিনি বলেন, সবাই যেন ভোট দিতে পারে তার জন্য র‍্যাব প্রস্তুত রয়েছে। নির্বাচন উপলক্ষে ৭০০ পেট্রোলিং টিম আছে, আমাদের ওআইভিএস প্রজুক্তি রয়েছে।

নির্বাচনের দিন এক কেন্দের ভোটার অন্য কেন্দ্রে না যাওয়ার আহবান জানান র‍্যাব ডিজি। বহিরাগত কেউ এলে র‍্যাবের ওআইভিএস প্রযুক্তি দিয়ে শনাক্ত করা হবে৷