ব্যবসায়ী আদম তমিজী হক মানসিকভাবে অসুস্থ, তার আরও চিকিৎসার প্রয়োজন: ডিবি

Db 1
৩৭

বিতর্কিত ব্যবসায়ী আদম তমিজী হক মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

তিনি বলেন, জাতীয় মানসিক হাসপাতালে ৯ সদস্যের মেডিকেল বোর্ড তাকে অসুস্থ বলে রিপোর্ট দিয়েছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে আদম তমিজী হককে ডিবি কার্যালয়ে আনা হয়। এ সময় সাংবাদিকদের এসব কথা বলেন ডিবি অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

বিতর্কিত এই ব্যবসায়ীকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

গত কয়েক বছরে নানা কারণে গণমাধ্যমের শিরোনাম আদম তমিজী হক। সবশেষ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়ান এই ব্যবসায়ী। মহানগর আওয়ামী লীগ তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারও করে।

রাজধানীর দক্ষিণখান থানার ডিজিটাল সিকিউরিটির মামলায় তাকে গত ৯ ডিসেম্বর গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।