বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি: আইনমন্ত্রী

Law Min
২০

বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন করেছে এটা নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি; এর কোন মর্মার্থ নেই।

বুধবার (৩ জানুয়ারি) সকালে তার সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আখাউড়ায় নির্বাচনী কর্মসূচী করার সময় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন আইনমন্ত্রী।

আওয়ামী লীগ তামাশার নির্বাচন করছেন বিএনপির এমন মন্তব্যে আইনমন্ত্রী বলেন, বিএনপির বক্তব্যটাই তামাশা। জনগণ এই নির্বাচনকে মেনে নিয়েছে এবং এই নির্বাচনে জনগণ অংশগ্রহণও করবেন যা জনগণের কার্যকলাপে বুঝা যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি এ ধরনের কথা বলে যেতেই পারেন কিন্তু বাংলাদেশের জনগণ সঠিক ভাবে তাদের অধিকার ব্যক্ত করবেন। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনযোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছান।

এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।