কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

Dead Body 63bc1ccf5647d 63fc3db895870
২৭

রাজধানীর কারওয়ান বাজারের রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা মো. রাসেল বলেন, কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মাথায় আঘাত পেয়ে ছিটকে পড়ে যান। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।