ভারতে কারখানায় আগুন, নিহত ৬

0e2283cca265414519e043226f4f95cb 659110482ffa4
৩৮

ভারতে মহারাষ্ট্রে একটি গ্লাভস কারখানায় ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।

রবিবার (৩১ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কারখানার শ্রমিকদের বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত সোয়া দুইটার দিকে কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা সেখানে ঘুমিয়ে ছিলেন।

তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।