পণ্ডিত ভবানী শঙ্কর মারা গেছেন

Pandit
২১

ভারতের পণ্ডিত ভবানী শঙ্কর মারা গেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

পরিবারের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৬ ডিসেম্বর একটি অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরেন পণ্ডিত ভবানী শঙ্কর। তারপরই শ্বাস নিতে সমস্যা হয় তার। ওই দিন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। কিন্তু ধীরে ধীরে কিডনির মতো তার শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হতে থাকে। এরপর তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়; সেখানেই মারা যান তিনি। রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

উল্লেখ্য, ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন পণ্ডিত ভবানী শঙ্কর। সুরের মাঝেই তার বেড়ে ওঠা। মাত্র আট বছর বয়স থেকে তবলা ও পাখোয়াজে তালিম নেওয়া শুরু করেন। তার বাবা বাবুলালজি ছিলেন একজন বিখ্যাত কত্থক শিল্পী।