জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের ৩ বছরের কারাদণ্ড

Massud 20231231134552
৪৫

নাশকতার মামলায় জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সচিব ড. শফিকুল ইসলাম মাসুদের পৃথক দুই ধারায় তিন বছরের কারাদণ্ডে দিয়েছেন আদালত।

রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় দেয়।

রায়ে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এ ছাড়া এই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও সাতজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন একই আদালত।

জানা গেছে, ২০১৩ সালের ১ ডিসেম্বর ধানমন্ডির থানার সাত মসজিদ রোডে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে মামলা দায়ের করেন।