অমিতাভের নাতিকে নিয়ে উড়াল দিলেন সুহানা খান!

23a86bc23fc87874dc3261fef6901059ca35de6d24334cbd
১৮

বলিউডের আলোচিত স্টার কিড অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা আর শাহরুখ কন্যা সুহানা খান। শোবিজে আসার আগেই প্রেমের জালে বাঁধা পড়েছেন দুজন। তাদের রসায়ন জোরালো হয়েছে ‘আর্চিস’-এর সেটে। তারা নতুন বছরকে সামনে রেখে উড়াল দিলেন।

কিছুদিন আগেই এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুঁড়ে দিয়েছিলেন অগস্ত্য। তারপর এক পার্টিতেও তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। অগস্ত্য-সুহানার ‘দ্য আর্চিস’-এর প্রচারণা অনুষ্ঠানেও তাদের রসায়ন কারও চোখ এড়ায়নি।

বছরটি জমিয়ে কাটিয়ে নতুনকে ধরে রাখতে তারা উড়াল দিয়েছেন বিমানে। এক ফ্রেমে হাজির হয়ে নতুন বছর উদযাপন করতে একসঙ্গে মুম্বাই ছাড়লেন দুজনে।

এদিন বিমানবন্দরে দেখা মিলেছে অগস্ত্যের বোন নব্যা নন্দাকেও। জানা গেছে, নব্যাও যাচ্ছেন তাদের সঙ্গে। তবে মুম্বাই ছেড়ে তারা ঠিক কোথায় যাচ্ছেন তার খবর পাওয়া যায়নি।

অন্য দিকে, নব্যার সঙ্গে গত বছর থেকেই নাম জড়িয়েছে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর। ইতিমধ্যেই তাদেরও একসঙ্গে দেখা গিয়েছে একাধিক পার্টিতে। কানাঘুষা শোনা যাচ্ছে, শীঘ্রই নাকি তিনিও যোগ দেবেন সুহানা, অগস্ত্য ও নব্যার সঙ্গে।