ছোট অপরাধে বড় শাস্তি দেওয়া যায় না: ইসি আলমগীর

Ee 20231224134311
৩৫

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আচরণবিধি লঙ্ঘনে কোনো প্রার্থীর বিরুদ্ধে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা করা হয়েছে, মামলা দেয়া হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও কমিশন ভবনে তিনি এসব কথা বলেন।

ইসি আলমগীর বলেন, নির্বাচনী ডামাডোল সবখানেই চলছে। সব দল নির্বাচনে এলে আরও ব্যালান্সড ভোট হতো। এটাকে একতরফা বলা যাবে না। কেননা অনেক দল অংশ নিয়েছে। বিএনপি এলে ভালো হতো। বিএনপি না আসায় ভোট করা কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। নির্বাচন একপেশে হচ্ছে না।