সিলেটে মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা

Pm4 2312200657
২৫

সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ও দলের পক্ষে প্রচারণা শুরু করতে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট পৌঁছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিন বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা।