যারা রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে তারাই ট্রেনে আগুনের জন্য দায়ী: রেলমন্ত্রী

Rail Minister
২৬

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, যারা রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে তারাই ট্রেনে আগুন দেয়ার জন্য দায়ী।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রেলভবনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, যখনই রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে তখনই সহিংসতার ঘটনা ঘটছে। তারা কর্মসূচি না দিলে তো সহিংসতার ঘটনা ঘটছে না। তারা কর্মসূচি দিচ্ছে তারা মনে করছে রেল চলাচল বন্ধ করতে পারলে তাদের কর্মসূচি বাস্তবায়ন হলো।

এসময় রেলমন্ত্রী বলেন, কালুরঘাট থেকে কক্সবাজার পর্যন্ত রেল চলাচল নাশকতার ঝুঁকিতে আছে। অনেক জায়গায় যন্ত্রাংশ তুলে ফেলেছে। চুরির কথা বলা হচ্ছে; কিন্তু এটি ঝুঁকি। প্রত্যেকের সহযোগিতা চাই। রেলকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে ফেলে বড় ধরনের হুমকি তৈরি করছে, এটি গ্রহণযোগ্য না। এটি ফৌজদারি অপরাধ। এরইমধ্যে কিছু তথ্য পাওয়া গেছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে জানাবো। রেল চলাচল নিরাপদ রাখতে এসময় তিনি সকলের সহযোগিতা চান।