নেতিবাচক রাজনীতি করছে বিএনপি: তথ্যমন্ত্রী

১৭

সব সূচকে এগিয়ে গেছে দেশ, আর এখন দেশে নেতিবাচক রাজনীতি করছে বিএনপি। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপি রেললাইন কেটে ফেলছে, রেলে আগুন দেয়া হচ্ছে।

রবিবার (১৭ ডিসেম্বর) সকালে তথ্য ভবনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

রাজনীতির নামের মানুষ পোড়ানো বিশ্বের কোথাও এই সংস্কৃতি নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও জানান, বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর পাশাপাশি একটি মানবিক রাষ্ট্র গঠন করার লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাছান মাহমুদ বলেন, জিডিপিতে ৩৫ তম অর্থনীতির দেশ বাংলাদেশ। সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠন করা বর্তমান সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, এ জন্য নানা ধরনের ভাতা চালু করা হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে সরকার সামাজিক কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চায়।