আওয়ামী লীগের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

Image 251951
১৫

মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, সকাল ৮টায় ধানমন্ডির ৩২ নম্বর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এ ছাড়া ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।