বিএনপির জ্বালাও-পোড়াওয়ে যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

Momen
১১

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি যে জ্বালাও-পোড়াও করছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট।

বৃহস্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে আমরা বিদেশের কোনো চাপে নেই। নিজেদের চাপে আছি। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো মানসিক পার্থক্য নেই।

এর আগে বুধবার একদিনের সফরে সিলেটে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, নির্বাচনে না গিয়ে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের।

সিলেট-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্ত হয়েও ড. মোমেনকে সমর্থন দিয়ে প্রার্থী না হওয়া নজরুল ইসলাম বাবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয়েছে যে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠুভাবেই হবে। যুক্তরাষ্ট্র চায় সংঘাতমুক্ত অবাধ নিরপেক্ষ নির্বাচন, বাংলাদেশ সরকারও তাই চায়; কিন্তু সংঘাতমুক্ত নির্বাচনে সব দলের সহযোগিতা প্রয়োজন, শুধু সরকার চাইলেই হবে না।