আরও ৩ জনকে বহিষ্কার করল বিএনপি

৩০

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা বিএনপির সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম মোল্লা, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ লিটন ও কালীগঞ্জের বিএনপি কর্মী হেমায়েত মৃধাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, গত ১৬ নভেম্বর জাতীয় পার্টিতে যোগ দেন সাজ্জাদুল ইসলাম ও লিটন।