একরামুজ্জামান ও শাহ আবু জাফরকে বিএনপি থেকে বহিষ্কার

Untitled 2 2311280506
১৫

বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টাসহ দুইজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বহিষ্কৃতরা হলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে সৈয়দ এ কে একরামুজ্জামান ও শাহ মো. আবু জাফরকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালত থেকে বিস্ফোরক মামলায় জামিন লাভের পর দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শাহ আবু জাফর ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য। সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শাহ মোহাম্মদ আবু জাফরকে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় বলে জানা গেছে।