ব্রাজিলিয়ান তারকার জোড়া গোল, শীর্ষে রিয়াল

Real 20231127091529
২৪

ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর জোড়া গোল এবং ইংলিশ তারকা জুদ বেলিংহ্যামের এক গোলে ক্যাদিজের মাঠে গিয়ে ৩-০ ব্যবধানে জয় নিয়ে ঘরে ফিরেছে স্প্যানিশ তারকা রিয়াল মাদ্রিদ। এই জয়ে স্প্যানিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষে উঠে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

রোববার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও কাদিজ। ম্যাচটিতে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল। রদ্রিগোর জোড়া গোলের পাশাপাশি একটি গোল করেন জুড বেলিংহাম।

ম্যাচের ১৪তম মিনিটের সময় প্রথম এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬৪তম মিনিটে ব্রাজিলিয়ান এই তারকা তার দ্বিতীয় গোলের দেখা পান। বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে আরেকটি দুর্দান্ত শট নেন তিনি। ১০ মিনিট পরই জুদ বেলিংহ্যাম গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি। ১৪ ম্যাচে শেষে রিয়ালের পয়েন্ট ৩৫। আর ১৩ ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রয়েছে জিরোনা।