বঙ্গভবনে ৪ কমিশনারসহ সিইসি

Image 247156 169950
১০০

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনের সদস্যরা বঙ্গভবনে গেছেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টা ৫২ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ৪ নির্বাচন কমিশনার বঙ্গভবনে প্রবেশ করেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার জন্যই এ সাক্ষাৎ। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন-তারিখের সম্মতি নিয়ে আসবে ইসি।

ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের ব্রিফ করবেন নির্বাচন কমিশনাররা।