বিএনপি’র ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন আজ

Image 246981 1699411220
২৭

বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ। বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ অবরোধ কর্মসূচি।

অবরোধকে সমর্থন জানিয়ে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এ কর্মসূচি পালন করবে। এদিকে, জামায়াতে ইসলামীও আলাদা করে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার স্বার্থে এই কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

অনলাইনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার রক্ষার জন্য আন্দোলন করছে বিএনপি। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে, সরকার ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা।