আবারও হালান্ডের জোড়া গোল, শেষ ষোলোতে ম্যানসিটি

1699395446 Db2f9663d4064177b8f8ef0dab8f44c4
২৩

চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার মিশনে দারুণ গতিতে ছুটছে ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতে শেষ ষোলোর পর্ব নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে ইয়াং বয়েজকে হারিয়েছে ৩-০ গোলে। এ দিনও জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড।

চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নক আউটে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ‘জি’ গ্রুপ থেকে তাদের সঙ্গী হয়েছে লিপজিগ।

ইতিহাদ স্টেডিয়ামে ইয়াং বয়েজকে পাত্তাই দেয়নি পেপ গার্দিওলার দল। ম্যাচের ২৩তম মিনিটেই এগিয়ে যায় সিটি। পেনাল্টি থেকে গোল করেন হালান্ড।

বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়িয়ে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। জ্যাক গ্রিয়েলিশের বাড়ানো পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিং ফিল ফোডেনের।

মধ্যবিরতি থেকে ফিরেই ব্যবধান আরো বাড়ান হালান্ড। লুইসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জায়গা তৈরি করে বক্সের সামনে থেকে বাম পায়ের মাপা শটে জাল খুঁজে নেন হালান্ড।

শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে বড় জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।