এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

Image 246668 1699193250
১৩

বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে রাজধানীর মিরপুরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পল্লবীর সাড়ে এগারোর সেতারা কনভেনশন সেন্টারের সামনে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ৬টা ৫৮ মিনিটে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, সন্ধ্যায় বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন দেওয়া হয়। বিকেলে মিরপুরে বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরুর আগে শনিবার (৪ নভেম্বর) রাতে রাজধানীতে পাঁচটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।