৩০ মিনিটে রাজধানীতে তিন বাসে আগুন 

Resize 350x230x0x0 Image 246526 1699107069
২২

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে আগামীকাল রোববার ভোর ৬টা থেকে। যদিও শনিবার সন্ধ্যার পর থেকেই সেই অবরোধের প্রভাব পড়তে শুরু করেছে।

মাত্র ৩০ মিনিটের ব্যবধানে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব আগুন কে বা কারা দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনেই বাসে আগুন দেওয়া হচ্ছে। অবশ্য এসব আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটির সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর পাঁচ মিনিট পরই নিউমার্কেট এলাকায় চাঁদনী চকের গেটের সামনে মিরপুর লিংক নামে আরও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

Greemn 20231104205316

তিনি বলেন, কাছাকাছি সময়ে সায়েদাবাদ এলাকায় আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সিদ্দিক বাজার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।