র‌্যাবের কঠোর হুঁশিয়ারি

Image 246466 1699084236
৩৬

শ্রমিক আন্দোলন পুঁজি করে নাশকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টায় এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন।

তিনি বলেন, যারা শ্রমিক আন্দোলন পুঁজি করে নাশকতা, সহিংসতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

এ সময় চলমান সহিংসতা প্রতিরোধে র‌্যাব কিছু পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, গোয়েন্দা কার্যক্রম ও সাইবার ওয়ার্ল্ডে নজরদারি বাড়ানো হয়েছে।