বড় জয়ে শীর্ষে ফিরল পিএসজি

1699082371 B375e05b57167d2fe5b39c7bf9a77c7c
২০

আগের ম্যাচেই জোড়া গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে গতকাল শুক্রবার মপেঁলিয়ের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন ফরাসি এই ফরোয়ার্ড। অবশ্য এতে জয় পেতে কোনো সমস্যা হয়নি পিএসজি। ৩-০ গোলের দারুণ জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে লুই এনরিকের দল।

একটি করে গোল করেছেন লি কাং, ওয়ারেন জাইরে-এমেরি ও ভিতিনহা।

ম্যাচের ১০তম মিনিটে লি কাংয়ের গোলে এগিয়ে যায় পিএসজি। ৫৮তম মিনিটে জাইরে-এমেরি এবং ৬৬তম মিনিটে বদলি নামা ভিতিনহা দলের ব্যবধান বাড়ান।

১১ ম্যাচে ২৪ পয়েন্ট পিএসজির। এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস।