কেউ আগুন দিলে তাকে সেই আগুনেই ফেলা উচিত

২২

অবরোধের নামে কেউ আগুন দিতে এলে তাকে সেই আগুনেই ফেলে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, অবরোধ আর অগ্নিসন্ত্রাস করে আর যেনো একটাও পার না পায়। যদি কোনোটা আগুন দেয়ার সময় হাতেনাতে ধরা পড়ে তাহলে সাথে সাথে ওই আগুনেই তাকে ফেলতে হবে, হাত পুড়িয়ে দিতে হবে। যে হাত দিয়ে আগুন দেবে, সেই হাতই পোড়াতে হবে। তাহলে এরা সোজা হবে, নাহলে সোজা হবে না। কারণ, যে যেমন তার সঙ্গে তেমনই করতে হবে।

কয়েকজন দুষ্কিতিকারীর লাফালাফিতে নির্বাচন বানচাল হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে নানাভাবে গণ্ডগোল করার চেষ্টা করবে। সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।