বাইডেনের কথিত উপদেষ্টা ৫ দিনের রিমান্ডে

Image 246230 1698921519
২৩

পল্টন থানার মামলায় আসামি বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

কাশিমপুর কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিয়া আরেফিকে আদালতে উপস্থিত দেখানো হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আবেদনের শুনানি শেষে তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, রোববার (২৯ অক্টোবর) বিমানবন্দর থেকে আটক গ্রেপ্তার দেখানো হয় বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরাফিকে। আমেরিকার পাসপোর্টধারী মিয়া আরেফির প্রকৃত নাম মিয়া জাহিদুল ইসলাম আরেফি। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। তিনি বর্তমানে কারাগারে আছেন।