পুলিশ হত্যা মামলায় মির্জা আব্বাস ও আলালকে গ্রেফতার করা হয়েছে: ডিবি প্রধান

Db Harun
৩৫

পুলিশ হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলালকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (১ নভেম্বর) দুপুরে মিন্টো রোডে সাংবাদিকদের একথা জানান ডিবি প্রধান হারুন অর রশীদ।

যারা আসামি তাদের সবাইকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। বলেন, যারা পুলিশের গায়ে হাত তুলেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।